ঢাবি অধ্যাপক এরশাদ হালিম কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

এর আগে, আসামি ড. এরশাদকে আদালতে হাজির করা হলে মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান মিলন।

এসময় আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ১৩ নভেম্বর রাতে শেওড়া পাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ছাত্র মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, অধ্যাপক এরশাদ ছাত্রদের বাসায় নিয়ে গিয়ে তাদের যৌন হয়রানি ও মারধর করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।