তরুণীর সঙ্গে নিবিড় সম্পর্ক, সাময়িক বরখাস্ত এসআই

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন ও পরে কথার বরখেলাপ করার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন শ্যামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর তাঁকে বরখাস্ত করা হলেও আজ শনিবার বিষয়টি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। বরখাস্ত হওয়া এসআই সুজন হবিগঞ্জ সদর মডেল থানায় কর্মরত ছিলেন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযোগকারী তরুণীর দাবি—দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে বাধ্য হয়ে তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা মেলে এবং তার ভিত্তিতেই সুজন শ্যামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, ‘এসআই সুজন শ্যামের মোবাইল ফোনে আপত্তিকর ছবির ঘটনাতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। সত্যতা মেলায় সুজন শ্যামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।