দাদার লাঠির আঘাতে নাতনির মৃত্যু, অভিযুক্ত আটক

যশোর সদর উপজেলায় দাদার লাঠির আঘাতে নাতনি মাহেরা আক্তার মিনতাহার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাহজাহানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহেরা আক্তার মিনতাহার বয়স এক মাস। সে মিরাজুল হকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের শাহজাহান নামের এক ব্যক্তি প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। মঙ্গলবার রাতেও তুচ্ছ বিষয় নিয়ে দাম্পত্য কলহ বাধে। এক পর্যায়ে শাহজাহান রাগের মাথায় লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। এসময় আঘাতটি সরাসরি তার নাতনি মাহেরার মাথায় লাগে। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ শাহজাহানকে আটক করে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজাহান মূলত স্ত্রীকে আঘাত করতে গিয়েছিলেন। তবে সেই আঘাতই শিশুটির মৃত্যুর কারণ হয়েছে। বর্তমানে শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।