দৌলতপুরে ২টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ আসামী আটক

422452294 1044997666585982 1884758142043514277 n দৌলতপুরে ২টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ আসামী আটককুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সিমান্ত এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগাজিনসহ শামিম হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকা থেকে রামকৃষ্ণপুর বিওপির বিজিবি সদস্যরা শামিমকে আটক করে। আটককৃত শামিম ওই সিমান্ত এলাকার ইনসাফনগর চরপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাতে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এতে আরো উল্লেখ করা হয় উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদসহ আসামীকে দৌলতপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।