নিখোঁজের একদিন পর হাওর থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওর থেকে মানিক লাল দাশ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের চরগাঁও এলাকার ওই হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মানিক লাল দাশ সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিক লাল দাশ। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা হাওরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “নিখোঁজের একদিন পর বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।