খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 7শে মাঘ ১৪৩০ | ২০ই জানুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5
নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার অন্যতম বৃহত্তম এবং এ্যাক্টিভেটস অনলাইন প্লাটফর্ম ‘ভালোবাসার কুষ্টিয়া’ গ্রুপ সব সময়ই মানবিক এবং ইসলামিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়, ‘ভালোবাসার কুষ্টিয়া’ গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে কুষ্টিয়া পলিটেকনিক কলেজ মাঠে “ভোরের আলো” ক্রিকেট টিমের সাথে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। সেখানে আট উইকেট এর বড়ো ব্যবধানে জয় লাভ করে এবং জুমার পর কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া মাদ্রাসার ১০০ ছাত্রের দুপুরের খাবারের ব্যবস্থা করে। সেখানে অংশগ্রহণ করে ভালোবাসার কুষ্টিয়া গ্রুপের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, এডমিন এবং সাধারণ সদস্যগণ।