ভেড়ামারায় চাউল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

12 fay 8 2 24 ভেড়ামারায় চাউল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ বাজারে পাইকারি চাউলের দোকান গুলোতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে ৪৫ ধারায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভেড়ামারা কলেজ বাজার চাউলের দাম ও ওজন সঠিক রাখতে কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল অভিযান পরিচালনা সহ জরিমানা করেন। অভিযান কালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোখারুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক ইশরাত জাহান ও কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান। কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল বলেন, কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান অতিরিক্ত চাউল গুদাম জাত করে বাজারে অস্থিরতা তৈরী বা অতিরিক্ত মূল্যে বিক্রয়ের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। সর্বদা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রাখা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।