রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে‘ ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর কদমতলী এলাকার পাটেরবাগে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় চঞ্চল (২৮) নামের আরেক যুবক গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। নিহত শান্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নিহত শান্তর বন্ধু রাকিব জানান, পাটেরবাগ খেলার মাঠে সিনিয়র-জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব হয়। তারা বিষয়টি জানতে গেলে জুনিয়ররা তাদের ওপর হামলা করে। এতে শান্ত ও চঞ্চল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। চঞ্চল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

শান্ত আহমেদ বাবু শনির আখড়ার মৃধা বাড়ি এলাকার প্রয়াত সদর আলীর সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।