১৮ বছর ধরে কোনো কথা বলেন না অজয় : অনুভব

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পরিচালক অনুভব সিনহার সাথে ২০০৭ সালে ‘ক্যাশ’ সিনেমায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। এটিই ছিল একসাথে তাদের শেষ কাজ। এরপর দীর্ঘ ১৮ বছর ধরে পরিচালক অনুভবের সঙ্গে কোনো কথা বলেননি অভিনেতা।

এক সাক্ষাৎকারে অনুভব সিনহা জানিয়েছেন, গত ১৮ বছর ধরে তারা একে অপরের সঙ্গে কথা বলেননি। অথচ কোনো ঝগড়া নেই, তবু অজয় আমার সঙ্গে কোনো কথা বলেন না।

অজয়ের সাথে যোগাযোগ করার জন্য দুই-তিনবার মেসেজ দিয়েছে পরিচালক। কিন্তু কোনো উত্তর পাননি তিনি।

তিনি আরও বলেন, আমি নিজেকে বুঝিয়েছি যে, হয়তো তিনি আমার মেসেজ দেখেননি। অবশ্য অজয়কে তার প্রিয় মানুষদের মধ্যে একজন বলেই অভিহিত করেছেন অনুভব। 

পরিচালক বলেন, একজন অভিনেতা এবং একজন মানুষ হিসেবেও তিনি সবসময় অজয়কে পছন্দ করেন। কোনো বন্ধু বিপদে পড়েছে এই খবর পেলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন অজয়।

খবরওয়ালা/এফএস

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।