অপারেশন সিঁদুর সমর্থন, ১ লাখ ফলোয়ার হারালেন আলিয়া

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহাওয়াতে, অপারেশন সিঁদুর সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় নানা কথা লিখেছেন তারকারা। আর তাতেই ফলোয়ার্স কমতে শুরু করছে তাদের।

মে মাসের সাত-আট তারিখ থেকে আলিয়া ভাট, অজয় দেবগণ, কার্তিক আরিয়ান, সারা আলি খান বা জাহ্নবী কাপুরের মতো তারকাদের ফলোয়ার্স কমেছে। 

পাকিস্তানের বিপক্ষে কথা বলায় দক্ষিণ এশিয়ার বহু মানুষ এই তারকাদের আনফলো করতে শুরু করে দিয়েছেন। আলিয়া ভাট একদিনে ১ লাখ অনুসারী হারিয়েছেন। কার্তিক আরিয়ানের ফলোয়ার কমেছে ৬০ হাজার। অজয় দেবগণকে একদিনে ২০ হাজার ফলোয়ার আনফলো করে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে কার কত ফলোয়ার, তার ওপর ব্র্যান্ড এনডর্সমেন্টের কাজ নির্ভর করে। তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি কোনও গ্রোথ না থাকে, সেটা সমস্যায় ফেলে তারকাদের। যেটা হয়তো পরবর্তীতে বলি তারকাদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। 

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।