আওয়ামী লীগ নেতার কবর জিয়ারতে জামায়াতের এমপি প্রার্থী

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল আওয়ামী লীগের প্রয়াত এক নেতার কবর জিয়ারত করেছেন। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রার্থীর এই পদক্ষেপে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) তিনি কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

জানা গেছে, নির্বাচনি গণসংযোগের অংশ হিসেবে আওনা ইউনিয়নে গেলে অ্যাডভোকেট আব্দুল আওয়াল সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাবা প্রয়াত অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের কবর জিয়ারত করেন। প্রয়াত মতিয়ার রহমান তালুকদার ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং জামালপুর জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি।

এই ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ এটিকে নির্বাচনি কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক সৌজন্য হিসেবেও ব্যাখ্যা করছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, “নির্বাচনি প্রচারে যাওয়ার পথে প্রয়াত নেতার কবর সামনে পড়ায় জিয়ারত করেছি। অ্যাডভোকেট মতিয়ার রহমান আমার সিনিয়র ছিলেন এবং আমি তার চেম্বারে দুই-তিন বছর কাজ করেছি। বিষয়টি যেভাবে নেওয়া হয়েছে, আসলে সেভাবে নয়।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।