আদালতের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনে রুল জারি

সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত বাহিনী গঠনের নির্দেশনা চেয়ে জারি করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত জানতে চেয়েছেন, ‘কেন বিচার বিভাগের অধীনে কোর্ট সিকিউরিটি ফোর্স (সিএফ) নামে একটি বিশেষ বাহিনী গঠন করতে নির্দেশ দেওয়া হবে না’—তা সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে, নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গত ১২ ফেব্রুয়ারি হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।

রিটে বলা হয়, দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থীদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এছাড়া, বিচারিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে এমন ঘটনাও অহরহ ঘটছে। এসব বিষয় আমলে নিয়েই কোর্ট প্রাঙ্গণকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে বিচার বিভাগীয় নিয়ন্ত্রণে একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

হাইকোর্ট ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে বক্তব্য দাখিল করতে বলেছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।