ইনানী সৈকতে অজ্ঞাত যুবকের বস্ত্রহীন মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী-পাটুয়ারটেক মেরিন ড্রাইভ সৈকতে এক অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ পাওয়া গেছে।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সৈকতের বালিয়াড়িতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার।

তিনি জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের শরীরে কোনো কাপড় ছিল না এবং মুখমণ্ডলে তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক জানান, “সকালে সৈকতে হাঁটতে গিয়ে বালুর মধ্যে লাশটি দেখতে পাই। এরপর এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, সাগরের ভাটার টানে লাশটি ভেসে এসেছে।”

পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।