শ্রমিককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে খুলনা-চট্টগ্রাম মহাসড়কের মোল্লারহাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি ও অটোরিকশা চালকরা। 

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় এ অবরোধ শুরু হয়। বিক্ষুব্ধ চালকরা সড়কে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ আগস্ট) মোল্লারহাট বাজারের সিএনজিচালক ফারুক দেওয়ানকে একটি সংঘবদ্ধ দল জোরপূর্বক তুলে নিয়ে মারধর করে।

অভিযোগ রয়েছে, স্থানীয় জাকির মোল্লার নেতৃত্বে এই হামলা চালানো হয়। ফারুকের মুখে গামছা পেঁচিয়ে তাকে বেধড়ক পেটানো হয়, যার ফলে তার হাত-পা ভেঙে যায়। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় পরিবহণ শ্রমিকরা।

দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা এই সড়ক অবরোধ করেন। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হককে মুঠোফোনে পাওয়া যায়নি।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।