ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৬, নিখোঁজ ২৭৯ জন

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৬ জনে দাঁড়িয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুহারিয়ান্তো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মালাক্কা প্রণালীতে বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কারণে গত এক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল ঘূর্ণিঝড়জনিত প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান জানান, সুমাত্রা দ্বীপের পশ্চিমতম এলাকায় অবস্থিত তিনটি প্রদেশ থেকে প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো শত শত মানুষ আটকা রয়েছেন এবং কমপক্ষে ২৭৯ জনকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

দ্বীপের রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ধসে পড়ায় উদ্ধারকারীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে।

সুহারিয়ান্তো জানান, উত্তর তাপানুলি থেকে সিবোলগা (উত্তর সুমাত্রা প্রদেশ) যাওয়ার প্রধান রুটটি খুলে দেওয়ার চেষ্টা চলছে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত রাস্তা পুনরুদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে।

অন্যদিকে থাই সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, থাইল্যান্ডের মালাক্কা প্রণালীঘেরা দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।