গণভোটের তারিখ পরিবর্তনের দাবি মিয়া গোলাম পরওয়ারের

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (৩০ নভেম্বর) রাজশাহীর মাদরাসা ময়দানে আট দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের গেজেট কোনো ওহির বাণী নয়; প্রয়োজনে তা সংশোধন করে আগে গণভোট এবং পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি জুলাই সনদের সাংবিধানিক সংস্কারের বিস্তারিত প্রকাশ না করাকে তিনি জনগণের জানার অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, নির্বাচনের আগে প্রশাসনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সভা–সমাবেশে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এ অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, আদালতপাড়ায় প্রকাশ্যে খুনের সাম্প্রতিক ঘটনা দেশের আইনশৃঙ্খলার নাজুক অবস্থা নির্দেশ করে। যে দেশে আদালতের সামনে হত্যাকাণ্ড ঘটে, সেখানে নির্বাচনের দিন ভোট ডাকাতি বা হামলা হবে না—তার নিশ্চয়তা নেই।

গোলাম পরওয়ার জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে দুর্নীতি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতির পরিবর্তনের পথ তৈরি হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পাঠানো শুভেচ্ছা বার্তা পড়ে শোনানো হয়।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।