ইরানের হামলার আশঙ্কায় কাতার ও বাহরাইন থেকে যুদ্ধবিমান–জাহাজ সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় কাতার ও বাহরাইন থেকে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ জুন) বার্তাসংস্থা রয়টার্সকে এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তা।

দুই কর্মকর্তার একজন বলেন, ‘যদি ইরান কোনো হামলা চালায়, তাহলে কাতার ও বাহরাইনে থাকা আমাদের বিমান ও নৌযানগুলো হুমকিতে পড়বে। তাই সেনাদের নিরাপত্তার কথা ভেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ ছাড়া কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার থেকে আল উদেইদ বিমানঘাঁটিতে দূতাবাসকর্মীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে এবং মার্কিন নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, আল উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যা কাতারের রাজধানী দোহার নিকটবর্তী মরুভূমিতে অবস্থিত।

একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের একটি বন্দর থেকেও কয়েকটি যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে।

যেসব যুদ্ধবিমান শক্ত কংক্রিট শেল্টারে ছিল না, সেগুলো কাতার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বিমান বা জাহাজের সঠিক সংখ্যা এবং নতুন অবস্থান প্রকাশ করা হয়নি।

এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো, যখন ইরান-ইসরায়েল যুদ্ধ সপ্তম দিনে গড়িয়েছে।

ইসরায়েল গত শুক্রবার ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালায়, যার পর ইরান পাল্টা হামলা শুরু করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার বিষয়ে স্পষ্ট অবস্থান না নিলেও যুদ্ধ জড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন।

ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘যদি যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।