ইসরায়েলে যুক্তরাষ্ট্রের ৯ সামরিক বিমান অবতরণ

ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-এর বরাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেলআবিবের কাছে একটি ইসরায়েলি বিমানঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করে। প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল।

‘কান’ জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেলআবিবের কাছে নেভাতিম বিমানঘাঁটির অবস্থান। সেখানেই বাংকার বাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে ৯টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে।

হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল—তা নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, তেহরান-ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালাতে পারে। আর সে ভাবনা থেকেই হয়তো ওই বোমা সেখানে মজুত করা হচ্ছে। অবশ্য এ নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।