উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল নিয়ে নতুন বার্তা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রাজধানীর বহু মানুষ। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে আজ সকাল ১১টা থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ সকাল ১১ টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বিস্তারিত আসছে…
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।