খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ই জুলাই ২০২৫, ১১:৪৯ এএম
বলিউড বাদশাহ শাহরুখ খান আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন সময়ে গুরুতর আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন তিনি।
বলিউড হাঙ্গামা এবং হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, কমপক্ষে এক মাস তিনি কাজ থেকে বিরত থাকবেন।
জানা গেছে, অভিনেতার অস্ত্রোপচার করা হয়েছে এবং তাকে কাজ থেকে এক মাসের বিরতি নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে। কারণ এর আগে তিনি পুরোপুরি ফিট হবেন না। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর, তিনি আবারও পুরো শক্তি নিয়ে সেটে কাজ শুরু করতে পারবেন।
এই অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো এবং ওয়াইআরএফ-এ ‘কিং’-এর বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য যে বুকিং দেয়া ছিল, তা বাতিল করা হয়েছে।
সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করছেন। এখানে তার মেয়ে সুহানা খান অভিনয় করছেন শিষ্যের ভূমিকায়।
খবরওয়ালা/এফএস
মন্তব্য