একদিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭১১ জন

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৪ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৭ জন।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ওয়ান গান একটি, বিদেশি পিস্তল দুটি, ম্যাগজিন একটি, গুলি এক রাউন্ড, সুইচ গিয়ার চাকু দুটি।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।