এক কোটি ২০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীর সাভারে ১৬৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। এসময় দেলোয়ার হোসেন নামের একব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মূর্তিটির মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দী থানার গোয়ালমারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মূর্তিটি বিদেশে পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি দল হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় একটি ফ্রিজের ভেতর থেকে কৌশলে মজুত রাখা ১৬৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয। সেইসঙ্গে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর জানান, মূর্তিটির মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এটি পাচারের চেষ্টা চলছিল।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।