‘কিছু লোক আমার সঙ্গে তাহসানের নাম জড়িয়ে দেয়’

বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসানের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে তাসনিয়া ফারিণ বলেন, `পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এদিকে আমার আর আমার প্রেমিকের (তিনিই স্বামী) হাতের ছবি দিচ্ছি। লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দিল।’

অভিনেত্রী জানান, এই গুঞ্জন ভাঙতে কার সঙ্গে প্রেম করছেন তার নাম প্রকাশ করেছেন তিনি। ফারিণ বলেন, `হঠাৎ করে এমন গুঞ্জন রটে যাওয়ায় প্রেমিককে প্রকাশ্যে আনি। এতে সবার ভুল ভাঙে।’

সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয় ফারিণকে। তবে এ প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি। তাসনিয়া ফারিণ বলেন, `দেখুন, আমি না একেবারেই রাজনীতিমনস্ক নই। বেশি কথা বলতেও ভালোবাসি না। ফলে এ বিষয়টি নিয়ে খুব বেশি বলতে পারব না। বলতে চাইও না। আর আমার মনে হয়, একজন শিল্পীর এত জটিল বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।