কুমিল্লায় আরও দুই জন করোনায় আক্রান্ত

কুমিল্লায় আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় মোট ছয়জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মো. বশীর আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন- কুমিল্লা নগরীর হাউজিং স্টেট এলাকার গৃহিনী সাজেদা আক্তার ও চকবার এলাকার আবির নামে এক শিক্ষার্থী।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১২ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে তাদের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে গত ১০ জুন করোনা শনাক্ত হয় জেলার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুনির আব্দুল মতিন (৭০) ও ১২ জুন কুমিল্লা সিটি করপোরেশনের উজিরদিঘির পাড় এলাকার বাসিন্দা ডা. সানজিদা আক্তার (৩০), বুড়িচং উপজেলার হেলাল আহমেদ (৩৮) এবং আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার ইবনে জুবায়েরের (৩৯)।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।