কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল। নিজস্ব প্রতিবেদক ॥ গত ১৫ বছর ধরে গুম, খুন ও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া ১ নং হাটশ হরিপুর ইউনিয়ন যুবদল। এসময় শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৪টায়  হরিপুর শেখ রাসেল সেতু এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল

মিছিলটি শহরের মজমপুর গেট থেকে বড়বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় ১ং হাটশ হরিপুর ইউনিয়ন যুবদল এর আহবায়ক ও সদর উপজেলা যুবদল এর যুগ্ন আহবায়ক সাকিব আল হাসান উপস্থিতিতে বিক্ষোভ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এসময় নেতৃবৃন্দ পিলখানার ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিচার, গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের গুম খুন হত্যার বিচার ও বৈষম্য বিরোধধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের হত্যার বিচারের দাবি জানানো হয়।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।