গাঁজা সেবন নিয়ে কথাকাটাকাটির জেরে যুবক খুন, বাবা-ছেলে আটক

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সেবন নিয়ে কথাকাটাকাটির জেরে লিটন ভৌমিক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভিষুন রবিদাস ও তার বাবা নারায়ণ রবিদাসকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন ভৌমিক স্থানীয় মৃত আল্লাদ ভৌমিকের ছেলে।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা সেবনকে কেন্দ্র করে লিটনের সঙ্গে প্রতিবেশী ভিষুন রবিদাস (২৫) ও তার পরিবারের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ভিষুনের হাতে থাকা দা দিয়ে লিটনের বুকের বাঁ পাশে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কামাইছড়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাহুবল থানার ওসি ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ভিষুন রবিদাস ও তার বাবা নারায়ণ রবিদাসকে আটক করা হয়। পাশাপাশি হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।