চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি জীবননগর থানার জাবীদ হাসান

fay 12 22 1 24 চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি জীবননগর থানার জাবীদ হাসান
চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গা জেলার ৫ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান। গতকাল রবিবার সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলসেডে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ। ওসি জাবীদ হাসানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন জীবননগর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার, ডিএসবির ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি এস এম জাবীদ হাসান। জীবননগর থানার সকল অফিসার ও ফোর্স এমনভাবে দায়িত্ব পালন করলে সামনের দিনে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ধন্যবাদ জানিয়েছেন সহকর্মীদের। ভালো কাজের জন্য কামনা করেছেন সকলের সহযোগিতা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।