মীর মশাররফ হোসেন নাট্যগোষ্ঠীকে সঙ্গীত বাদ্যযন্ত্র উপহার দিলেন জেলা প্রশাসক

fay 14 22 24 মীর মশাররফ হোসেন নাট্যগোষ্ঠীকে সঙ্গীত বাদ্যযন্ত্র উপহার দিলেন জেলা প্রশাসকনিজ সংবাদ ॥ বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন এর বাস্তুভিটা কুমারখালী উপজেলার লাহিনীপাড়ার মীর মশাররফ হোসেন নাট্যগোষ্ঠীকে সঙ্গীত বাদ্যযন্ত্র উপহার দেওয়া হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব বাদ্যযন্ত্র প্রদান করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজুর হাতে এসব বাদ্যযন্ত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল হক, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।