সাংবাদিক রবিউল ইসলাম দোলনের পিতার দাফন সম্পন্ন

fay 15 22 1 24 সাংবাদিক রবিউল ইসলাম দোলনের পিতার দাফন সম্পন্ন

নিজ সংবাদ ॥ বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন এর পিতা আবুল হোসেন এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১১টায় শহরের বাবর আলী গেট সংলগ্ন চামড়া পট্টি এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদে জানাযার নামাজ শেষে কুষ্টিয়া হাউজিং চাঁদাগাড়া গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার রাত ১০টা ১২ মিনিটের দিকে কুষ্টিয়ার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।