‘জমিদারের বংশধর’ সেই জামায়াত নেতাকে শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরে জারি করা নোটিশে ব্যক্তিগত নথি শাখার সেকশন কর্মকর্তা সিরাজুল ইসলামকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার বক্তব্য উদ্ধৃত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নোটিশ দেয়। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত এক মতবিনিময় সভায় দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে— এটা আমরা মেনে নেব না।’

জামায়াত নেতা ও আসন্ন জাতীয় নির্বাচনে হাটহাজারী আসনে দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবেও পরিচিত সিরাজুল ইসলামের এ বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ দিল।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট মধ্যরাত থেকে পরদিন বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।