জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন, বিস্মিত অভিনেত্রী

বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন জয়া আহসান অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবির ট্রেলার শেয়ার করে তিনি লেখেন,“টনি দা, সবসময়ের জন্য আমার শুভেচ্ছা থাকবে। ‘টনি দা’ বলে তিনি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীকে উদ্দেশ করে শুভকামনা জানান। এর মাধ্যমে ছবির প্রতি তাঁর আন্তরিক সমর্থন ও আগ্রহ প্রকাশ পায়।

অমিতাভ বচ্চনের এমন উষ্ণ সমর্থনে বিস্মিত জয়া আহসান নিজেও সেই পোস্ট পুনরায় শেয়ার করে লিখেছেন— ‘শুক্রবারটা শুরু হলো হাসিমুখে। অমিতাভ বচ্চন স্যার, আপনার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।”

জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন ফুটে উঠেছে সংবেদনশীল ভঙ্গিতে।  এই ছবিতে জয়া মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ‘রক্তের সম্পর্ক না ভালবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।