জয় বাংলা স্লোগানে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে ব্যাংকের নিচ তলায় এ ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা একজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দেন। তবে আশপাশে থাকা লোকজন দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কে বড় একটি লিচুগাছ ফেলে রাস্তা অবরোধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কিশোরগঞ্জ–পাকুন্দিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের মতে, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি জয়বাংলা স্লোগান দিতে দিতে শ্রীরামদী এলাকায় পৌঁছে সড়কের পাশের একটি লিচুগাছ কেটে ফেলে। এতে পথ আটকে গিয়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে রাতেই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। রাত ৯টার দিকে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে, একই সময়ে বাংলামটর এনসিপি কার্যালয়ের সামনে এবং বাড্ডায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।