জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে অংশ নিতে বাধা

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার প্রায় ৮০ জন কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে আগামী মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারা অংশ নিতে পারবেন না। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন যে আব্বাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং একতরফাভাবে একটি ‘কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্র’ প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

তবে সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ জাতিসংঘ সদর দপ্তরের চুক্তির লঙ্ঘন। এই চুক্তিতে বলা হয়েছে, যেকোনো দেশের প্রতিনিধিদের জাতিসংঘের বৈঠকে যোগ দিতে বাধা দেওয়া যাবে না। আব্বাসের কার্যালয় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এদিকে, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।