জুলাই অভ্যুত্থনের শহীদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

জুলাই অভ্যুত্থনের শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এর মধ্যে চারজনের নাম শহীদ তালিকার গেজেটে দ্বৈতভাবে অন্তর্ভুক্ত ছিল এবং বাকি চারজন সরাসরি জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাতে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, যাদের নাম গেজেটে দুবার ছিল তারা হলেন—ভোলার শাহজাহান (গেজেট নং ৬১১), শরীয়তপুরের বাঁধন (৮৩৬), ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (২২৪) এবং সাভারের মো. রনি (৭৬৬)।

অন্য চারজনের ব্যাপারে মন্ত্রণালয় জানায়—টাঙ্গাইলের খলিলুর রহমান (২২৯) ছিলেন পুলিশ সদস্য, নরসিংদীর জিন্নাহ মিয়া (৩৭৫) ছিলেন পলাতক আসামি, পটুয়াখালীর বশির সরদার (৮২৩) তখন হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যান এবং নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (৮১৮) পারিবারিক দ্বন্দ্বে নিহত হন। জিসানের মৃত্যু নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শহীদ তালিকায় স্বচ্ছতা আনতে আরও যাচাই-বাছাই চলছে। প্রাথমিক তালিকায় কিছু ভুল থেকে থাকলে সেগুলো পর্যায়ক্রমে সংশোধন করা হচ্ছে।

এর ফলে ২ আগস্ট পর্যন্ত গেজেট অনুযায়ী শহীদদের সংখ্যা যেখানে ছিল ৮৪৪, সেখানে সংশোধনের পর এখন তা দাঁড়িয়েছে ৮৩৬ জনে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।