টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে। তিনি স্টেশনে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন।

এ সময় ঢাকা গামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন এসে ধাক্কা দিলে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তার ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন।

স্থানীয়রা তাকে ভ্যানে করে গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাদির-উজ-জামান জানান, দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।