তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় অভিমানে যুবকের ‘আত্মহত্যা’

মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন দেশে ফেরেন দুই স্ত্রী রেখে। দেশে ফিরে তৃতীয় বিয়ের জন্য স্ত্রীদের কাছে অনুমতি চান। অনুমতি না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামে ঘটনাটি ঘটে। প্রবাসী আলমগীর একই এলাকার নমাজ আলীর ছেলে।

নিহতের পরিবারের দাবি, তৃতীয় বিয়ের জন্য সম্মতি না দেওয়াই দুই স্ত্রী ও পরিবারের ওপর অভিমান করে আলমগীর হোসেন আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, দুই সন্তানের জনক আলমগীর হোসেন প্রবাস থেকে কিছু দিন আগে দেশে এসেছেন। বর্তমানে সংসারে তার দুই স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এমতাবস্থায় তৃতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। এতে দুই স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা সম্মতি না দেওয়ায় বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে মনোমালিন্য হয়।

পরে গভীর রাতে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন। ভোরে পরিবারের লোকজন তাকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।

গাংনী থানা ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।