দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে চার আইনজীবীকে কারণ দর্শানোর নির্দেশ

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানি চলাকালে ‘অপেশাদারত্বমূলক’ আচরণের অভিযোগে চার বিএনপিপন্থি আইনজীবীর বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

 আজ রোববার (১৮ মে) ফোরামের পক্ষ থেকে পৃথকভাবে এ চার আইনজীবীর প্রতি নোটিশ পাঠানো হয়।

নোটিশপ্রাপ্ত আইনজীবীরা হলেন—জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুল খালেক মিলন, ঢাকা বার ইউনিটের প্রাথমিক সদস্য মো. জাবেদ এবং এস এম ইলিয়াস হাওলাদার।

নোটিশে বলা হয়, ১৭ মে আদালতের শুনানিকে কেন্দ্র করে তাদের ‘অপেশাদার’ আচরণ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে সংগঠনের এবং দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

এ অবস্থায়, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সংগঠনের সভাপতি ও মহাসচিবের কাছে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সময়সীমা নির্ধারণ করা হয়েছে তিন কার্যদিবস।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সিদ্ধান্ত অনুযায়ী এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। ফোরামের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।