দলীয কর্মকাণ্ড ‘জুলাই বিপ্লবের পরিপন্থী’ উল্লেখ করে এনসিপি নেতার পদত্যাগ

দলীয় কর্মকাণ্ডে অনিয়ম এবং ‘জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী কার্যক্রমের’ অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা সমন্বয় কমিটির এক সদস্য পদত্যাগ করেছেন।

রবিবার (১০ আগস্ট) রাতে কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে পদত্যাগপত্র জমা দেন মো. রুবেল মিয়া ওরফে হৃদয়।

পদত্যাগপত্রে রুবেল মিয়া উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে দলের দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করলেও সাম্প্রতিক কর্মকাণ্ড, সিদ্ধান্ত এবং অবস্থান তাঁর কাছে জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী মনে হয়েছে। দলটির বর্তমান পথচলা তাঁর ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি হতাশ ও বিচলিত হয়েছেন।

তিনি লিখেছেন, “আমি আর দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি না। তাই ফরিদপুর জেলার সব কার্যক্রম ও পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছি।”

গত ৫ জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। এতে প্রধান সমন্বয়কারী হন সৈয়দা নীলিমা দোলা, পাঁচজন যুগ্ম সমন্বয়কারী এবং ১৭ জন সদস্য রাখা হয়।

রুবেল মিয়ার পদত্যাগ প্রসঙ্গে সৈয়দা নীলিমা বলেন, নতুন দলে অনেক টানাপোড়েন, টাকার সংকট ও লোকবলের সংকট থাকে। যারা এ বাস্তবতা মেনে চলতে পারবেন, তারাই দলে টিকে থাকবেন। অনেকে বেশি প্রত্যাশা নিয়ে যুক্ত হলেও তাৎক্ষণিকভাবে সব বাস্তবায়ন সম্ভব নয়। রুবেল সম্ভবত সেই হতাশার মধ্যে পড়েছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।