দাম্পত্য কলহে যুবকের আত্মহত্যার চেষ্টা

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে পারিবারিক কলহের জেরে মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিজের শরীরে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। 

শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মাজেদুল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাজেদুল ধারালো ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, দাম্পত্য কলহ থেকেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মাজেদুল ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল, যা মীমাংসার চেষ্টা করেও সমাধান করা সম্ভব হয়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আকবর বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খবরওয়ালা/ আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।