দৌলতপুর সীমান্তে স্বর্ণের বারসহ আটক-১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বারসহ শ্রী রপন মন্ডল (৪২) নামে এক চোরাকারবারিকে আটক কর বিজিবি। মঙ্গলবার(২২ এপ্রিল) বেলা ১২টার দিকে ভারত সীমান্ত লাগোয়া খারিজাথাক এলাকা থেকে আটক করে।

আটক শ্রী রপন মন্ডল মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মণ্ডলের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৯৮ লক্ষ ২২ হাজার টাকা। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পক্ষ থেকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ উত্তরে, শূন্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে বিজিবির নায়েক মো. শাহজালাল এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময়  চোরাকারবারি শ্রী রপন মণ্ডলের নিকট হতে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার ওজন আনুমানিক ১ কেজি ৩৪০ গ্রাম। এই ঘটনার সাথে জড়িত খারিজাথাক এলাকার  মুজা সরকারের ছেলে নুর আলম সরকার (৩৫) নামে আরেকজন পালিয়ে যায়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। আটককৃত।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।