নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে নতুন পোপ নির্বাচন করবে কার্ডিনালরা। আগামী মাসে গোপন সমাবেশে (কনক্লেভ) পরবর্তী পোপ নির্বাচনে বিশ্বজুড়ে প্রায় ১৩৫ জন রোমান ক্যাথলিক কার্ডিনাল অংশ নেবেন। 

৭ মে সমাবেশ শুরু হবে সিস্টিন চ্যাপেলে। পরবর্তী পোপ নির্বাচন করতে কত সময় লাগবে, তার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। তবে আগের ২০০৫ ও ২০১৩ সালে অনুষ্ঠিত দুটি সমাবেশ মাত্র দু’দিন স্থায়ী হয়েছিল। 

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেন, কার্ডিনালরা প্রথমে সেন্ট পিটার্স বাসিলিকায় এক মহাসমারোহে অংশ নেবেন। এরপর ভোটদানে যোগ্যরা সিস্টিন চ্যাপেলে গোপন ব্যালটে অংশ নেবেন। 

সূত্র: বিবিসি
খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।