নারায়ণগঞ্জে ছেলের হাতে বাবা খুন

নারায়ণগঞ্জে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ছেলে মো. ইয়াসিন (২২)।

শুক্রবার (৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মাহবুব (৪২) কৃষি কাজ করতেন। আর ছেলে মাদকাসক্ত ছিল বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসী জানান, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করেন। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছেলে পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।