খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 10শে আশ্বিন ১৪৩২ | ২৫ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলম্বোয় অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের যুবারা। দলের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান।
ম্যাচের তৃতীয় মিনিটে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন অধিনায়ক নাজমুল। তবে নাজমুলের গোলের পেছনে বড় অবদান পাকিস্তানের গোলরক্ষকের। সামার রাজ্জাকের ভুলে বল পান অপু। সেই বল পেয়েই নাজমুলকে পাস বাড়ান তিনি। ভুলের প্রায়শ্চিত্ত করতে দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও নাজমুলকে গোলকে বঞ্চিত করতে পারেননি পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি মিনিটে এবার বাংলাদেশের জয়ের দ্বিতীয় গোল এনে দেন অপু। একক নৈপুণ্যে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ১৩ মিনিটে আরেকটি গোল পেতে পারত বাংলাদেশ।
তবে জালের দেখা পাওয়া নাজমুলের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। একই কারণে বাতিল হয়ে যায় আব্দুল্লাহর গোলও। পরে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তবে দুই দলই বেশ কিছু আক্রমণ করেছিল। ফরোয়ার্ডদের শট অল্পের জন্য কখনো জালের দেখা পায়নি কিংবা গোলরক্ষক সেভ করেছেন কর্নারের বিনিময়ে।
আগামী ২৭ সেপ্টেম্বরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষকে তা আজই জানা যাবে। নেপাল-ভারতের মধ্যে যারাই জিতবে তারাই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।
ফুটবলের মতোই আজ ক্রিকেটের ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এশিয়া কাপে নিজেদের শেষ চারের মুখোমুখি দেখায় যে দল জিতবে তারা আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।
খবরওয়ালা/এসআর