পাকিস্তানে উদ্ধারকারী নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যাকবলিতদের উদ্ধার করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) মুলতান জেলার জালালপুর পীরওয়ালা এলাকায় চেনাব নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনের পর মুলতানের ডিসি ওয়াসিম হামিদ সিন্ধু এক বিবৃতিতে বলেন, ‘নৌ দুর্ঘটনার কারণ সতর্কভাবে খতিয়ে দেখা হচ্ছে। নৌকায় থাকা শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।’

প্রাদেশিক দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের (পিডিএমএ) এক বিবৃতিতেও পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিসি সিন্ধু উদ্ধারকারী কর্তৃপক্ষকে তল্লাশি অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, ‘নৌকায় থাকা অন্যদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’

মুলতান নগর পুলিশের প্রধান সিপিও সাদিক আলি ডোগার জানিয়েছেন, পুলিশ উদ্ধারকারী দলগুলোকে সার্বিক সহযোগিতা করছে।]

তিনি আরও বলেন, বন্যায় সবকিছু পানিতে তলিয়ে থাকা ও রাতের অন্ধকারই এ দুর্ঘটনার অন্যতম কারণ।

উদ্ধারকারী পরিষেবার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, জালালপুর পীরওয়ালা থেকে মানুষজনকে সরিয়ে নিতে থাকা নৌকাটি অন্ধকারের মধ্যে পানির মধ্যে দাঁড়িয়ে থাকা একটি গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। তীব্র স্রোতে নারী ও শিশুসহ অনেক আরোহী ভেসে যায়।

নৌকাটির অধিকাংশ আরোহী ছিলেন নারী ও শিশু। দুর্ঘটনাস্থলে পানির গভীরতা ছিল ১৫ থেকে ২০ ফুট। তাৎক্ষণিক উদ্ধার অভিযানে বেশিরভাগ যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও পরে চারজনের মৃতদেহ উদ্ধার হয়। এখনো একটি শিশু নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে কর্তৃপক্ষ ধারণা করছে, শিশুটি বেঁচে নেই।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ নজিরবিহীন বন্যার কবলে পড়েছে। উদ্ধারকারী পরিষেবা জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।