পাকিস্তানে পৃথক সংঘর্ষে একজন সেনা সদস্যসহ ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বাকি ৮ জন সন্ত্রাসী বলে জানা গেছে। মঙ্গলবার(৬মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বরাত দিয়ে জিও নিউজ বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। এ সময় সেনা সদস্য মুজাহিদ খান (৪০) বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন। এ ছাড়া ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সাহসী সৈন্যদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাকিস্তান সেনাবাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ।’
খবরওয়ালা/এফএস



