পাথরঘাটায় নিখোঁজের এক দিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় নিখোঁজ হওয়ার এক দিন পর ধানখেত থেকে রিয়াজ (৩৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কাজীরহাট এলাকার ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রিয়াজ সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মতি হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বড় ভাইয়ের নতুন রিকশা নিয়ে বের হয়েছিলেন রিয়াজ। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৯টার দিকে তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি।

শুক্রবার সকালে নিখোঁজের ঘটনায় রিয়াজের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

অন্যদিকে, রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া হোগলপাতি এলাকা থেকে রিয়াজের চালানো বিভাটেক রিকশাটি ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।