পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা

প্রয়াত পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান।

আজ শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বলা হয়েছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন পোপ ফ্রান্সিস। তিনি সব সময় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করতেন।

বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তাঁর ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গি, যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন পোপ ফ্রান্সিস। তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিলে ভ্যাটিকানে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেছিলেন।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।