প্রতারণা থেকে বাঁচতে প্রাইমারির শিক্ষকদের সতর্কবার্তা অধিদপ্তরের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির প্রলোভনে প্রতারক চক্রের সাথে অর্থ লেনদেনে সতর্কবার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিভিন্ন এলাকায় ‘বদলির প্রলোভন’ দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে একটি চক্র অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়ার পর অধিদপ্তরের পক্ষ থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বার্তা দেওয়া হয়।

অধিদপ্তরের ওই বার্তায় বলা হয়, ‘এটি একটি প্রতারক চক্রের কাজ, যারা অসৎ উদ্দেশ্যে বিশাল অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয়। সকল শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হলো।’

এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তর আরো জানিয়েছে, ০১৯৭৯৯১৭৫৬৮ নম্বর থেকে একজন ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিচয়ে ফোন করে ২০ এর কম শিক্ষার্থীবিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ৩০ হাজার টাকা দাবি করছেন। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এই ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।