প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে ইতালি

ফুটবল মাঠে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি সর্বশেষ দুটি ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, এমনকি ২০২৬ সালের বিশ্বকাপেও তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এমন এক দুঃসময়ে, ফুটবল বিশ্বকাপে সোনালী অতীত পেছনে ফেলে ভিন্ন পথে হেঁটেছে ইতালি। এবার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে তারা!

আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০ দলের এই টুর্নামেন্টে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করেছে ইতালি।

ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের শেষ দিন ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। চারটি দল – নেদারল্যান্ডস, ইতালি, স্কটল্যান্ড এবং জার্সি – সমানভাবে লড়াইয়ে ছিল। শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ও ইতালি বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করে।

শুক্রবার নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও, ইতালির ভালো রানরেটই তাদের জন্য সহায়ক হয়েছে। ম্যাচটিতে ইতালি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। বিশ্বকাপ নিশ্চিত করতে তাদের প্রয়োজন ছিল নেদারল্যান্ডসকে অন্তত ১৪ ওভার পর্যন্ত ব্যাট করানো। নেদারল্যান্ডসের ওপেনার মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউডের ঝড়ো ব্যাটিংয়ে ইতালি শুরুতে চাপে পড়লেও, শেষ পর্যন্ত তারা খেলাটি ১৭তম ওভার পর্যন্ত টেনে নিতে সক্ষম হয় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নেয়।

এখন পর্যন্ত মোট ১৫টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলগুলো হলো:

আফগানিস্তান

অস্ট্রেলিয়া

বাংলাদেশ

কানাডা

ইংল্যান্ড

ভারত

আয়ারল্যান্ড

নিউজিল্যান্ড

পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্র

ওয়েস্ট ইন্ডিজ

নেদারল্যান্ডস

ইতালি

এশিয়া ও ইস্ট-এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে আরও ৩টি এবং আফ্রিকা অঞ্চল থেকে আরও ২টি দল শিগগিরই কোয়ালিফাই করবে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।