ফরিদপুরে বোমা তৈরির সময় আটক ৩ যুবক, লকডাউনে নাশকতার পরিকল্পনা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, পেট্রল এবং হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় বোমা তৈরিতে জড়িত তিনজন যুবককে আটক করা হয়।

বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়, জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- রাজ ইসলাম (২৫), রাকিব (২৪) ও জিয়াউর রহমান (২৮)। পুলিশ জানিয়েছে, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সময় এসব বোমা ব্যবহার করার জন্য তৈরির কাজ চলছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বোমা তৈরিতে ব্যস্ত অবস্থায় আটক হওয়া যুবকরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন, কিন্তু পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে। উদ্ধার করা ককটেল ও পেট্রল বোমার পরিমাণ এবং অন্যান্য বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।